জামুরিয়া ব্লক ১ কংগ্রেসের নেতৃত্বে আজ জামুরিয়া বাজার সিধু-কানু মূর্তির সন্নিকটে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভার শেষে কিছুক্ষণ পথ অবরোধ করা হয়।সভায় উপস্থিত প্রত্যেকটি বক্তার কেন্দ্রের মোদি সরকারের প্রতি তীব্র ধিক্কার জানান এবং অবিলম্বে গ্যাসের দাম নিয়ন্ত্রণ করার দাবি করেন এবং যেভাবে দিনের পর দিন কেন্দ্রের মোদি সরকার মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিচ্ছেন তার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।উপস্থিত ছিলেন জামুরিয়া ব্লক ১ কংগ্রেসের সভাপতি পরিতোষ বাউরি, জামুরিয়া ব্লক ২ কংগ্রেস কমিটির সভাপতি ভক্তি পদ চক্রবর্তী,পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা তরুণ গাঙ্গুলি,জেলার কার্যকরী সদস্য শান্তি গোপাল সাধু,পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সংখ্যালঘু শাখার চেয়ারম্যান মো ফিরোজ খান,,জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্দন শর্মা, জামুরিয়া ব্লক ১ কংগ্রেস সংখ্যালঘু শাখার চেয়ারম্যান ইশতিয়াক আনসারী, জামুরিয়া ব্লক ১ কিসান কংগ্রেসের চেয়ারম্যান চন্দন ধীবর, সুবল চক্রবর্তী,শেখ ইরশাদ মাজি, মোঃ নাজির,মোঃ আসলাম রেজা,চিন্ময় সাধু ও মোঃ সিরাজ











