*পরিহারপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির* অনুষ্ঠিত
পরিহারপুর ১০ নম্বরে অবস্থিত কমরেড বিকাশ চৌধুরী স্মৃতি ভবনে আজ কমরেড বিকাশ চৌধুরী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ও দুর্গাপুর বিবেকানন্দ হসপিটালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।
এই শিবিরে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে বিনামূল্যে ইসিজি, ব্লাড সুগার, ব্লাড প্রেসার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়, যা এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
শিবিরে উপস্থিত ছিলেন কমরেড বিকাশ চৌধুরী স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তাপস কবি, সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মহাদেব মাজি সহ অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ও চিকিৎসকেরা এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজনের গুরুত্বের উপর জোর দেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন স্বাস্থ্য শিবির আরও আয়োজনের দাবি তোলেন।










