ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বুদবুদ এলাকা।
আক্রান্ত হয়েছেন কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী অসিত কুমার মুখোপাধ্যায়, সীতারাম মেটে, কংগ্রেসের
বুদবুদ ব্লক সভাপতি জয় গোপাল দে।
জয় গোপাল দের অভিযোগ মানকর থেকে তারা একসাথে বুদ্ধুদের মহাকালী হাইস্কুলের গণনা কেন্দ্রে যাচ্ছিলেন।
রাস্তায় তাদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে সিপিআইএমের নির্বাচনী এজেন্টদেরও বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
প্রায় ১০ জন সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
যদিও তৃণমূলের ব্লক নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
Post Views: 119













