Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানি উৎসব শান্তিপূর্ণভাবে পালনের দাবিতে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জামুরিয়া অজয় পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে জামুড়িয়া থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানি উৎসব শান্তিপূর্ণভাবে পালনের দাবিতে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জামুরিয়া অজয় পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে জামুড়িয়া থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, কুরবানি মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলন এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ধর্মীয় বিশ্বাস ও আর্থিক সামর্থ্যের ভিত্তিতে গরু কুরবানী করে আসছেন। সম্প্রতি জারি হওয়া কিছু নির্দেশিকার ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলেও প্রতিনিধিদল জানায়।

প্রতিনিধিরা পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০-এর ধারা ১২ অনুযায়ী ধর্মীয় প্রয়োজনে বিশেষ ছাড় প্রদানের বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরেন। পাশাপাশি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবিও জানানো হয়।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টি নেতা কমরেড তাপস কবি, সঞ্জয় চ্যাটার্জী, আব্দুল কাইয়ুম, উজ্জ্বল চ্যাটার্জী, মোহাম্মদ আশফাক, দিলীপ বাউরী প্রমুখ।

সিপিআই(এম) জামুরিয়া অজয় পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের ধর্মীয় অধিকার রক্ষার দাবিতে তাঁদের এই গণতান্ত্রিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Latest News