Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

*!! বীরভূমের বোলপুরে একই পরিবারের ৩ জনকে পুড়িয়ে মারার অভিযোগ:মৃত মা ও শিশুপুত্র !!*

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

রাতে ঘুমন্ত অবস্থায় পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ। এলাকায় চাঞ্চল্য। আগুনে ঝলসে মৃত্যু হয় মা ও শিশুপুত্রের। বর্ধমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। ঘটনার কারণ এখনো জানা যায়নি। শুধুই ধোঁয়াশা।এই নৃশংস ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুনগীত গ্রামে। স্থানীয় মানুষজনের কাছ থেকে জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়াদাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোটো ছেলে আয়ান সেখ (৪), স্ত্রী রুপা বিবি (৩০) কে নিয়ে ঘুমাচ্ছিলেন সেখ তুতা (৩৮)। আর এমন সময়,কে বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় বলে অভিযোগ। তাদের চিৎকারে চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে সেখ রাজ। সে উঠে এসে দেখে বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন।তার আর্ত চিৎকারে উঠে আসে গ্রামের প্রতিবেশীরা।ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে প্রথমেই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ক্রমশ তাদের অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে প্রথমেই ছোটো ছেলে আয়ানের মৃত্যু ঘটে। ঠিক তারপরেই মা রুপা বিবির মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। এখনো ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেখ তুতা।এই ঘটানায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।আজ ৫ জুলাই,শুক্রবার সকাল থেকেই এলাকা থমথমে। নেমেছে শোকের ছায়া। খুন!, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত! তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ।।