মোটরবাইকের সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মন্তেশ্বরে আহত হয়েছিলেন সাইকেল আরোহী। ঘটনায় আহত সাইকেল চালকের
অভিযোগের ভিত্তিতে মোটরবাইক চালককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বিশ্বজিৎ মাঝি ভাতার থানার মাধপুর গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে কিছুদিন আগে মন্তেশ্বরের মেমারি- মালডাঙ্গা রাস্তায় জয়রামপুর সেতুর কাছে গতিতে আসা মোটর বাইকের সাথে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সাইকেল আরোহী। চিকিৎসার জন্য তাকে প্রথমে মন্তেশ্বর ও পরে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত সাইকেল আরোহীর পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় অভিযোগ জানানো হয়। জানায় অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
Post Views: 85










