শিখ ওয়েলফেয়ার সোসাইটির তরফে সম্বর্ধনা অনুষ্ঠান করা হল। রবিবার আসানসোলের কোর্ট মোড়ে শিখ ওয়েলফেয়ার সোসাইটির তরফে সম্বর্ধনা দেওয়া হয়েছে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জীকে ।

প্রসঙ্গত পৌর নিগম নির্বাচন হয়ে যাওয়া সাড়ে তিন মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার মেয়র পারিষদ গঠন হয়েছে। গঠন হবার পর রবিবার সম্বর্ধনা দেওয়া হল শিখ ওয়েলফেয়ার সোসাইটির তরফে। এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং কাউন্সিলর তথা মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিখ ওয়েলফেয়ার সোসাইটির সুজিত সিং মাক্কাড় সহ শিখ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ।
Post Views: 124








