Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

*জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই জনের ।*

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

দুর্গাপুরের বিধাননগরের পার্ক এভিন্যুতে জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই জনের । প্রতিবেশী কাঞ্চন লায়েক জানিয়েছেন বাড়িটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের । তিনি বছর তিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান ।তার পরিবারের লোকজন এখন বাইরে থাকেন । এই বাড়ির জলের রিজার্ভার লিক হয়ে যাওয়ায় নতুন করে জলের রিজার্ভার ঢালাই করে তৈরি করা হয় । সেই কাজেই রাজমিস্ত্রী হুমায়ুন শেখ [ আনুমানিক ৫৫ বছর ] এবং আরও কয়েকজন আসেন ঢালাই এর পাটা খুলতে ।

প্রথমে একজন ভিতরে নামার পরে অজ্ঞান হয়ে যায় ,তারপরে রাজমিস্ত্রী হুমায়ুন শেখ নামেন ,। তিনিও অজ্ঞান হয়ে যান । এরপরে প্রতিবেশী কাঞ্চন লায়েক পুলিশ এবং দমকলে খবর দেন ।পুলিশ এবং দমকল আসে । উদ্ধার করে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুই জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।