অখণ্ড মেদিনীপুর জেলার প্রাচীনতম বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান মেদিনীপুর রিহ্যবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন (১৯৮১)এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আন্ত:জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। জাতীয় পতাকা উন্নমেলন, প্রদীপ প্রজ্জল, চারা গাছে জল সিঞ্চন, মশাল ৱ্যালির মধ্যেমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এই প্রতিযোগিতায় বৌধিক ও শ্রবন ক্ষমতা যুক্ত বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীদের জন্যে ২০ টি, অভিভাবক ও অভিভাবিকাদের জন্যে ২ ও শিক্ষক শিক্ষিকাদের জন্যে ২ টি, আর এম আর সি সি কলেজের শিক্ষার্থীদের ৭ টি বিষয় নিয়ে মোট ২৯টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিকদের পাশাপাশি অংশগ্রহণকারীদেরও শান্তনা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান জুনিয়ার পাওয়ার লিফটিং বিভাগের স্বর্ণপদক জয়ী চ্যাম্পিয়য়ান শান্তি দাস ও সঞ্জীব দাস।
উপস্থিত ছিলেন জেলা রেডক্রসের সম্পাদক ডাঃ গোলক বিহারী মাজী, কোষাধ্যক্ষ আইনজীবী দেবাশীষ দাস,বিশিষ্ট সাংবাদিক তাপস মাইতি, মানিক মণ্ডল, দেবনাথ মাইতি ও বুদ্ধদেব দাস, গায়ক সমীর মহান্তি, ড. স্বদেশ রঞ্জন পান, জেলা বার এসোসিয়েশনের সম্পাদক আইনজীবী অনুপ মিশ্র, আইনজীবী অরিন্দম দাস। এম আর সি সি -র সভাপতি চিত্তরঞ্জন মুখার্জী,সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ অনাদি জানা, দুই সহ সম্পাদক অমিত কুমার সাহু ও প্রশান্ত মহাপাত্র, সহ সভাপতি সৌমেন ঘোষ, পরিচলন সমিতির সদস্য বিদ্যুৎ বসু, জেলা দাবা সংস্থার কার্যকরী সভাপতি ডাঃ বিশ্বজিৎ পড়িয়া, জাতীয় শিক্ষক মৃন্ময় দাস, ড. বাবুলাল শাসমল, যুগ্ম আহয়ক গৌতম দে ও শিবপ্রসাদ মিশ্র প্ৰমুখ।
ক্রীড়া পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়ালরা।









