পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা “জার্মান কাপ”।
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো জেলা স্তর থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের চিহ্নিত করা এবং তাঁদের উপযুক্ত দিশা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ তথা দেশের হয়ে গর্বের সঙ্গে ফুটবল খেলার সুযোগ করে দেওয়া।


ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে শৃঙ্খলা, দলগত মনোভাব ও সুস্থ জীবনধারার পথে পরিচালিত করাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অন্যতম সামাজিক দায়িত্ব। সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ এই ধরনের উদ্যোগকে আরও সফল করে তোলে।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, সর্বদা জনগণের পাশে, জনগণের জন্য। ⚽👮♂️











Post Views: 46










