Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

*হাজার মুসলিম সমাজের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা*

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

Oplus_16908288

*হাজার মুসলিম সমাজের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা*
দোমহানি, ১ নভেম্বর: হাজার মুসলিম সমাজের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার দোমহানি কেলেজোড়ার কল্যাণ ভবনে এক বর্ণাঢ্য কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনজন ডাক্তারি পড়ুয়া-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মোট ১৭০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়।

Oplus

পবিত্র কোরআন শরীফ থেকে কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। হাজার মুসলিম সমাজের সহ সভাপতি শেখ কামরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও প্রেরণাদায়ী বক্তা ডঃ আশফাকুল্লাহ নাইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক ডঃ বিজন কুমার মুখার্জি, বিশিষ্ট সমাজসেবক অমল রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার গুরুত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে সমাজের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের সম্পদ। তাদের পাশে দাঁড়ানো এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা সমাজের সকলের দায়িত্ব।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, মাদ্রাসা ও অন্যান্য ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দেওয়া শিক্ষার্থীদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়। তিনজন ডাক্তারি পড়ুয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
হাজার মুসলিম সমাজের ৭৫ বছরের দীর্ঘ সামাজিক ও জনকল্যাণমূলক পথচলার এই বিশেষ মুহূর্তে শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং আগামী প্রজন্মকে উৎসাহিত করার ক্ষেত্রে সংগঠনের অঙ্গীকার আরও একবার প্রকাশ পায়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।