Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

ধর্মীয় স্থানে মাইক ব্যবহারে বাধা ও মসজিদের তথ্য চাওয়ার প্রতিবাদে ডেপুটেশন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

ধর্মীয় স্থানে মাইক ব্যবহারে বাধা ও মসজিদের তথ্য চাওয়ার প্রতিবাদে ডেপুটেশন

আসানসোল, ১৮ আগস্ট: ধর্মীয় স্থানে মাইক ব্যবহারে বাধা প্রদান এবং মসজিদের বিভিন্ন তথ্য সংগ্রহের পদ্ধতির প্রতিবাদে মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে ডেপুটেশন দিল আওয়াজ ও হাজার মুসলিম সমাজ। পুলিশ কমিশনারের নির্দেশে ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল) প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি এবং বিভিন্ন মসজিদ থেকে সংগৃহীত গণস্বাক্ষরযুক্ত ফর্ম সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়।

আওয়াজ ও হাজার মুসলিম সমাজের প্রতিনিধিদের বক্তব্য, ধর্মীয় স্বাধীনতা ও প্রচলিত আইন মেনে ধর্মীয় স্থানে মাইক ব্যবহারের ক্ষেত্রে অযথা হয়রানি বা ভীতির পরিবেশ তৈরি করা উচিত নয়। একই সঙ্গে মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলির তথ্য সংগ্রহের ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক ও আইনসম্মত পদ্ধতি অনুসরণ করার দাবি জানানো হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, মাইক সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় আদালতের রায়ের প্রতি তাঁরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আদালতের রায় প্রকাশের পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্মসূচিতে আওয়াজের জেলা সম্পাদক নোমান আফসার খান, হাজার মুসলিম সমাজের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, হাজী আব্দুল মতিন, মোহাম্মদ জাহাঙ্গীর, শেখ শাহজাহান, আবু ইমতিয়াজ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।