Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

*ব্লক শিশুশ্রম মুক্ত এলাকা ঘোষণা কর্মসূচি, খড়গপুর-১*

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

খড়গপুর-১ ব্লকের খেলাড় গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন মাঠে হয় এক গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ—“খড়গপুর ১ নং ব্লক শিশুশ্রম মুক্ত এলাকা ঘোষণা” কর্মসূচি। ব্লক শিশুশ্রম মুক্ত ঘোষণা কমিটি ও সিআরপিএসের উদ্যোগে, টাটা স্টিল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ২০২০-২০২১ সাল থেকে ব্লকের বিভিন্ন এলাকায় শিশুশ্রম রোধ এবং শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে। পারিবারিক সমীক্ষার ভিত্তিতে চিহ্নিত বহু শিশুকে ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসন, পঞ্চায়েত প্রধান, মিত্রব্রাতৃ, জেলা পরিষদ সদস্য, শিক্ষক-শিক্ষিকা, সমাজকর্মী, স্বনির্ভর গোষ্ঠী ও যুব সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে বলে আয়োজকদের দাবি।

এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজের মধ্যে শিশুশ্রম বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের অধিকার রক্ষায় সম্মিলিত অঙ্গীকার আরও সুদৃঢ় করা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী আরতি মুর্মু, সহ-সভাপতি নবকুমার দাস, প্রধান সন্ধ্যা দণ্ডপাট , উপপ্রধান অমরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী গোপাল খাটুয়া, পিকু মান্ডি, Aaspair সংস্থার চন্দ্রকান্তা ঘাটে, টাটা স্টিল ফাউন্ডেশন এর অফিসার।

আয়োজকদের বক্তব্য, “শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।”

 

Latest News

Related News