Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

আসানসোলে জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ, জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

আসানসোলে জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ, জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: এসআইআর সংক্রান্ত সমস্যা, দ্রুত ট্রাইব্যুনাল গঠন, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, বুলডোজার রাজনীতির বিরোধিতা, হকারদের জীবিকা রক্ষাসহ বিভিন্ন জনস্বার্থমূলক দাবিতে সোমবার আসানসোল কোর্ট মোড়ে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

আওয়াজ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ, আদিবাসী অধিকার মঞ্চ এবং জনবাদী লেখক সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সামাজিক ন্যায় মঞ্চের নেতা নারায়ণ বাউড়ি। সভায় বক্তব্য রাখেন আওয়াজের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক নোমান আসফার খান, জেলা সভাপতি প্রশান্ত ঘোষ, সামাজিক ন্যায় মঞ্চের সত্যনারায়ণ বাউড়ি, আদিবাসী অধিকার মঞ্চের বিনয় হাঁসদা, জনবাদী লেখক সংঘের অরুণ পাণ্ডে-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে এসআইআর-এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা, বুলডোজার রাজনীতির নামে প্রশাসনিক অপব্যবহার এবং হকারদের জীবিকা সংকটের বিষয়গুলি তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন যে, সরকারের একাধিক সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামাজিক ন্যায় ও সাংবিধানিক অধিকারের উপর আঘাত নেমে আসছে।

সভা থেকে দ্রুত ট্রাইব্যুনাল গঠন, ওবিসি সংরক্ষণ রক্ষা, হকারদের পুনর্বাসন এবং বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

আয়োজকদের দাবি, সাধারণ মানুষের অধিকার ও জীবিকার প্রশ্নে আগামী দিনেও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

Latest News

Related News