গত 04 তারিখে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকারের স্থাপনা হওয়ার পরই কিছু অতি উৎসাহী নব্য বিজেপি, যারা রাতারাতি জার্সি বদল করে, তারা হঠাৎ বার্নপুর শিল্পাঞ্চলের মিনি মার্কেটে বাজার কার্যালয় বল পূর্বক নিজেদের দখলে নিয়ে নেয়।

এলাকার দোকানদার রা বার বার আমাদের সাথে যোগাযোগ করে, লিখিত অভিযোগ জানায় এবং এই খবরের সত্যতা যাচাইয়ের পর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা আমাদের MLA তথা নগর উন্নয়ন মন্ত্রী Agnimitra Paul এবং বর্তমান জেলা সভাপতি Debtanu Bhattacharya কেও এই বিষয়ে অবগত করা হয়।
আমাদের দলের তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিষ্কার বার্তা যে কোনো রকম ভাবে বিজেপির নাম করে কোনো দখলদারি চলবেনা তথা বাজার, বাসস্ট্যান্ড, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, সামাজিক স্থল কোনো ক্ষেত্রেরই আর রাজনীতি করণ করা যাবেনা।
সেই মর্মে গতকাল সন্ধ্যে বেলায় আমরা এবং BMS এর একটি টিম মিলে সমস্ত দোকানদার দের নিয়ে বসি এবং তাদের কাছেও স্পষ্ট এই বার্তা তুলে ধরি এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনি তারপর সর্ব সম্মতিক্রমে ওই কার্যালয়ের দখলদারি মুক্ত করে BMS এর হাতে চাবি তুলে দেওয়া হয়।
আগামী দিন দোকানদার বন্ধুদের নিয়ে বাজার কমিটি সুচারু রূপে পরিচালনা করতে BMS এর তত্বাবধানে বাজার কমিটি নির্মাণ কাজ সম্পন্ন হবে।
#BJPGovernment #WestBengal









