“আমার বুথ সবচেয়ে শক্তিশালী”: নমো অ্যাপের মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ কর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী, উজ্জীবিত কুলটির বিজেপি কর্মীরা
আসানসোল/কুলটি: মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে ‘নমো অ্যাপ’-এর মাধ্যমে পশ্চিমবঙ্গর লক্ষ লক্ষ বিজেপি কর্মীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “আমার বুথ সবচেয়ে শক্তিশালী” কর্মসূচির আওতায় প্রায় এক ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী বুথ স্তরের কর্মীদের সঙ্গে জনসংযোগ এবং সংগঠন মজবুত করার বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর এই বার্তা শোনার জন্য আসানসোল লোকসভার অন্তর্গত কুলটি বিধানসভার (২৮২) সীতারামপুর গান্ধী নগর ২৩ নম্বর বুথে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল জেলা মিডিয়া ইনচার্জ তথা মন্ডল সহ-সভাপতি টিংকু ভার্মা। তিনি জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর এই বার্তা বুথ স্তরের কর্মীদের আগামী দিনের লড়াইয়ে আরও অক্সিজেন জোগাবে।” এছাড়াও উপস্থিত ছিলেন শক্তি প্রধান সুদীপ (বাবুন) এবং স্থানীয় এলাকার প্রবীণ অভিভাবকবৃন্দ।










