খড়্গপুর পৌরসভায় মিড ডে মিল কর্মীদের বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৬ সেপ্টেম্বর , খড়গপুরে মিড ডে মিল কর্মীদের বকেয়া বেতন ও উৎসব ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন, খড়গপুর শহর ইউনিট কমিটি ( সিটু অনুমোদিত)। জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রন্ধন কর্মীরা বারো মাস রন্ধন করে মাত্র দশ মাসের বেতন পান। এ যেন এক অমানবিক সরকারি নির্দেশিকা। নিঃস্ব, অসহায় রন্ধন কর্মীরা কোনোরকম দিনযাপন করে ও দুর্দশার মধ্যে বেঁচে আছে। তাই প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে, পুজো, ঈদ কিংবা কোন উৎসব ভাতা পান না। তাই দূর্গাপূজোর শারদ উৎসবে ভাতা ও পুজো বোনাস সহ নানা দাবিতে খড়্গপুরের মিড ডে মিল কর্মীরা ১৬ই সেপ্টেম্বর খড়গপুর পৌরসভা প্রাঙ্গণে ঐক্যবদ্ধ জমায়েত করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করে। সিটু শ্রমিক ফ্রন্টের খড়গপুর শহর পশ্চিম সমন্বয় কমিটির অন্তর্গত মিড ডে মিল ইউনিয়নের উদ্যোগে কর্মীদের তিন মাসের বকেয়া বেতন শীঘ্রই প্রদান ও এই বছরের শারদ উৎসবের বোনাস সহ নানা দাবি নিয়ে খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষকে ডেপুটেশন দেওয়া হয়। চেয়ারপারসন দাবি গুলো বিবেচনা করে পূরণ করার আশ্বাস দিয়েছেন বলে ডেপুটেশকারীরা জানান।। ডেপুটেশনে ছিলেন খড়গপুর শহরের ১৪টি স্কুলের প্রতিনিধিরা।

Protest and deputation for various demands including arrears of mid-day meal workers in Kharagpur Municipality
, At the initiative of the Mid-Day Meal Union under the Kharagpur City West Coordination Committee of the CITU Sramik Front, a deputation was given to Kharagpur Municipality Chairperson Kalyani Ghosh with various demands including early payment of three months’ arrears of workers and bonus for this year’s Sharad Utsav. The deputationists said that the Chairperson has assured to consider the demands and fulfill them. Representatives of 14 schools in Kharagpur city were on the deputation.








